ক্যাশ অন ডেলিভারিহাতে পেয়ে, দেখে টাকা দিন
প্রো পয়েন্টপ্রতি এক্সপ্রেস অর্ডারে 2%
ফ্রি ডেলিভারি৳5,000+ এক্সপ্রেস অর্ডারে

সামগ্রী স্টোর — মোহাম্মদপুরের নির্মাণসামগ্রীর দোকানSHAMOGRI.STORE — building materials in Mohammadpur

নির্মাণসামগ্রী, কনফার্মের পর 60 মিনিটে

শুধু সামগ্রী স্টোর এক্সপ্রেসের জিনিসে ও এলাকায়। ভারী মাল শিডিউলে।

  • 100% আসলকোম্পানি বা অনুমোদিত ডিলার থেকে
  • এমআরপি-তে দামব্র্যান্ডের মাল এমআরপির বেশি নয়
  • 48 ঘণ্টায় ফেরতঅব্যবহৃত, আসল প্যাকেটে
  • ভারী মাল শিডিউলেদুপুর 2টার মধ্যে অর্ডারে একই দিন

ক্যাটাগরি অনুযায়ী কিনুন

সিমেন্ট থেকে স্ক্রু — সাইটের সব এক জায়গায়

Profileo — সামগ্রী স্টোরের নিজস্ব আমদানি

নিজেদের আমদানি করা শাটার প্রোফাইল, হ্যান্ডেল বার, কব্জা ও কর্নার · পাকা দাম · প্রোফাইল বারে 7টা ফিনিশ

সব দেখুন

শাটার ক্যালকুলেটর: কত বার, কর্নার আর কব্জা লাগবে

সামগ্রী স্টোর রাখুন ফোনের হোম স্ক্রিনে

অ্যাপ নামাতে হবে না। আইকনে চাপ দিলেই সামগ্রী স্টোর খুলবে।

  • কনফার্মের পর 60 মিনিটে ডেলিভারি
  • এমআরপি-তে দাম
  • ক্যাশ অন ডেলিভারি
  • সামগ্রী স্টোর প্রো পয়েন্ট
WhatsApp-এ অর্ডার করুন

সামগ্রী স্টোর গ্যারান্টি

100% আসল মালামাল

  • ব্র্যান্ডের মাল শুধু কোম্পানির আউটলেট বা অনুমোদিত ডিলার থেকে কেনা, প্রতিটার দোকানের রসিদ রাখা হয়
  • হাতে পেয়ে, দেখে তারপর টাকা (ক্যাশ অন ডেলিভারি)
  • কোম্পানির ভেরিফিকেশন কোড থাকলে যাচাই করে দিই
  • 48 ঘণ্টার মধ্যে ফেরত — অব্যবহৃত, আসল প্যাকেটে

Profileo — সামগ্রী স্টোরের নিজস্ব আমদানি

শাটার প্রোফাইল, হ্যান্ডেল বার, কব্জা, কর্নার · পাকা দাম

কিনুন

ছাদ ও বাথরুমের ওয়াটারপ্রুফিং

কেমিক্যাল, কোটিং, সিলিকন — সব এক জায়গায়

দেখুন

সামগ্রী স্টোর প্রো

প্রথম মিস্ত্রি ভাইদের আমন্ত্রণ

সামগ্রী স্টোর প্রো-তে যোগ দিন — প্রতি এক্সপ্রেস অর্ডারে 2% পয়েন্ট, রসিদে লেখা।

গোপন কমিশন নয় — কত পয়েন্ট পেলেন, রসিদেই লেখা। 1 পয়েন্ট = ৳1। যোগ দেওয়া ফ্রি।

সামগ্রী স্টোর প্রো-তে যোগ দিন

মতামত পাঠান

কোন জিনিস লিস্টে চান, কোন দাম বেশি মনে হলো — আপনার মতামত WhatsApp-এ জানান।

মতামত পাঠান

দামের তালিকা

সিমেন্ট, 50 কেজি ব্যাগ · হালনাগাদ 3 অক্টোবর 2026

সব দাম দেখুন
ব্র্যান্ডদামকার্ট
Premier৳475 / ব্যাগ
Rajmistri৳480 / ব্যাগ
Bashundhara আনুমানিক৳480 / ব্যাগ
Seven Rings৳490 / ব্যাগ
Royal৳495 / ব্যাগ
Confidence৳500 / ব্যাগ

সিমেন্টের দর: TBS News, মার্চ 2026; ‘আনুমানিক’ লেখা দাম কনফার্মের সময় নিশ্চিত হবে।

যেসব ব্র্যান্ড পাবেন

নাম চাপলে সেই ব্র্যান্ডের জিনিস দেখাবে। শুধু নাম, কোনো লোগো নয় — ব্র্যান্ড যার যার মালিকের।

কীভাবে অর্ডার করবেন

  1. 1

    জিনিস বাছুন

    সার্চ করুন বা ক্যাটাগরি থেকে কার্টে দিন। লিস্ট থাকলে ছবি পাঠালেও চলবে।

  2. 2

    অর্ডার কনফার্ম করুন

    চেকআউটে ঠিকানা দিন; অর্ডার সরাসরি সামগ্রী স্টোরে জমা হয়। ইন্টারনেট সমস্যা হলে একই অর্ডার WhatsApp-এ পাঠাতে পারবেন।

  3. 3

    আমরা কনফার্ম করি

    আমাদের টিম আগে পার্টনার দোকানে মাল আছে কিনা নিশ্চিত করে, তারপর আপনাকে ফোন করে দাম আর সময় জানায়। এক দোকানের মাল হলে কনফার্মের পর 60 মিনিটে পৌঁছায়; দুই দোকানের হলে কনফার্মের সময়ই সময় বলে দিই (সর্বোচ্চ 90 মিনিট)। বদলাতে চাইলে রাইডার বের হওয়ার আগে জানান।

  4. 4

    সাইটে পৌঁছায়

    ছোট জিনিস বাইকে; ভারী মাল বেছে নেওয়া স্লটে পিকআপে, পার্টনার ডিলারের চালানে। হাতে পেয়ে টাকা দিন।

বড় কাজ বা BOQ? কোটেশন নিন

পুরো ফ্ল্যাট বা সাইটের লিস্ট/BOQ-এর ছবি পাঠান। ব্র্যান্ড ধরে দাম আর ডেলিভারির প্ল্যান জানিয়ে দেব।

এখন বাকিতে বিক্রি হয় না। পেমেন্ট: ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার।

কোথায় ডেলিভারি দিই

খোলা থাকে: সামগ্রী স্টোর এক্সপ্রেস: শনি–বৃহস্পতি সকাল 11টা–সন্ধ্যা 7:30 (শেষ অর্ডার সন্ধ্যা 7টা), শুক্রবার বন্ধ। বৃহস্পতিবার মোহাম্মদপুরের মার্কেট বন্ধ থাকে, তাই কিছু আইটেম শনিবার যেতে পারে; কনফার্মের সময় জানাব। সামগ্রী স্টোর শিডিউল: শনি–বুধ; দুপুর 2টার মধ্যে অর্ডার করলে একই দিনের স্লটে (দুপুর 12টা–বিকাল 4টা বা বিকাল 4টা–সন্ধ্যা 7:30), পরের অর্ডার পরের শিডিউল দিনে।

মোহাম্মদপুর — কনফার্মের পর 60 মিনিটে (এক্সপ্রেস + শিডিউল)

মোহাম্মদপুর টাউন হলতাজমহল রোডকৃষি মার্কেটআসাদগেটমোহাম্মদপুর হাউজিং এস্টেটজাপান গার্ডেন সিটিমোহাম্মদীয়া হাউজিংকাদেরাবাদ হাউজিংকাটাসুরলালমাটিয়াশ্যামলীরিং রোডআদাবরশেখেরটেকনবোদয় হাউজিংবায়তুল আমান হাউজিংঢাকা উদ্যানচন্দ্রিমা মডেল টাউনবসিলারায়েরবাজারধানমন্ডি 27-32 (পশ্চিম)

শুধু শিডিউল (একই দিন, পিকআপে)

গাবতলীমিরপুর 1আগারগাঁওজিগাতলাধানমন্ডি (পূর্ব, রোড 1–15)কামরাঙ্গীরচরওয়াশপুর – আটি (কেরানীগঞ্জ)বেড়িবাঁধ (মোহাম্মদপুর)হাজারীবাগ (উত্তর)কল্যাণপুর

শিগগিরই আসছি
  • মিরপুর (10/11/12, পল্লবী, রূপনগর, কাজীপাড়া)সেপ্টেম্বর 2027
  • উত্তরা (সেক্টর 10-18, 3য়/4র্থ পর্ব, দিয়াবাড়ি)ডিসেম্বর 2027
  • বসুন্ধরা আ/এ - আফতাবনগর - বাড্ডামার্চ 2028
  • বনশ্রী - রামপুরা - খিলগাঁওজুন 2028
  • গুলশান - বনানী - নিকেতন - তেজগাঁওসেপ্টেম্বর 2028
  • যাত্রাবাড়ী - ডেমরা - শনির আখড়াডিসেম্বর 2028
  • চট্টগ্রাম: আগ্রাবাদ - হালিশহর - ডবলমুরিংডিসেম্বর 2029

এলাকা, সময় ও চার্জের বিস্তারিত

গাইড ও ক্যালকুলেটর

কেনার আগে হিসাবটা মিলিয়ে নিন

সব গাইড

সামগ্রী স্টোর কী?

সামগ্রী স্টোর (SHAMOGRI.STORE, shamogri.store) ঢাকার মোহাম্মদপুরের নির্মাণ ও ঘর মেরামতের মালামালের অনলাইন দোকান। হার্ডওয়্যার, তার, পাইপ ফিটিংস, স্যানিটারি ফিটিংস, রং আর টুলস আসে সামগ্রী স্টোর এক্সপ্রেসে, কনফার্মের পর 60 মিনিটে; সিমেন্ট, রড, টাইলস, বোর্ড, পানির ট্যাংক আর 20 ফুট পাইপ আসে সামগ্রী স্টোর শিডিউলে, দুপুর 2টার মধ্যে অর্ডারে একই দিনের স্লটে (শনি–বুধ)। ব্র্যান্ডের মাল কেনা হয় কোম্পানির আউটলেট বা অনুমোদিত ডিলার থেকে, এমআরপির বেশি দামে নয়; যে দামের পাশে ‘আনুমানিক’ লেখা, তা অর্ডার কনফার্মের সময় নিশ্চিত হয়। পেমেন্ট: ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার। সামগ্রী স্টোর Profileo ও AFTL-এর সহযোগী উদ্যোগ। সামগ্রী স্টোর সম্পর্কে আরও

প্রশ্নোত্তর

কত সময়ে পাব?
ছোট জিনিস (হার্ডওয়্যার, তার, ফিটিংস, রং) সামগ্রী স্টোর এক্সপ্রেসে বাইকে, কনফার্মের পর সাধারণত 60 মিনিটে। খোলা থাকে: সামগ্রী স্টোর এক্সপ্রেস: শনি–বৃহস্পতি সকাল 11টা–সন্ধ্যা 7:30 (শেষ অর্ডার সন্ধ্যা 7টা), শুক্রবার বন্ধ। বৃহস্পতিবার মোহাম্মদপুরের মার্কেট বন্ধ থাকে, তাই কিছু আইটেম শনিবার যেতে পারে; কনফার্মের সময় জানাব। সামগ্রী স্টোর শিডিউল: শনি–বুধ; দুপুর 2টার মধ্যে অর্ডার করলে একই দিনের স্লটে (দুপুর 12টা–বিকাল 4টা বা বিকাল 4টা–সন্ধ্যা 7:30), পরের অর্ডার পরের শিডিউল দিনে।
বৃহস্পতি আর শুক্রবার?
বৃহস্পতিবার এক্সপ্রেস চলে, তবে মার্কেট বন্ধ থাকায় কিছু আইটেম শনিবার যেতে পারে; কনফার্মের সময় জানাই। শুক্রবার বন্ধ।
কোন কোন এলাকায় দেন?
এখন মোহাম্মদপুর ও আশেপাশে; এক্সপ্রেসের জিনিস কনফার্মের পর 60 মিনিটে, কিছু কাছের এলাকায় শুধু শিডিউলে। ওপরের "ডেলিভারি" বোতামে আপনার এলাকা বা পোস্টকোড লিখে দেখুন।
ডেলিভারি চার্জ কত? কমপক্ষে কত টাকার অর্ডার?
এক্সপ্রেসে কমপক্ষে ৳500। চার্জ অর্ডারের মূল্য অনুযায়ী: ৳500–1,499: ৳99; ৳1,500–2,999: ৳69; ৳3,000–4,999: ৳39; ৳5,000 বা বেশি হলে ফ্রি।
সিমেন্ট-রড-টাইলস কীভাবে আসে?
সামগ্রী স্টোর শিডিউলে (শনি–বুধ): দুপুর 2টার মধ্যে অর্ডার করলে একই দিনে স্লটে (দুপুর 12টা–বিকাল 4টা বা বিকাল 4টা–সন্ধ্যা 7:30), পিকআপে। কমপক্ষে ৳5,000। মাল বিক্রি করে ও চালান দেয় পার্টনার ডিলার, যার নাম কনফার্মের সময় জানাই; মালের দাম দেবেন সরাসরি ডিলারকে। সামগ্রী স্টোরকে দেবেন হ্যান্ডলিং চার্জ (৳5,000–9,999: ৳249; ৳10,000–29,999: ৳399; ৳30,000+: ৳599) আর পিকআপ ভাড়া (খরচে, আগে জানাই; সাধারণত ৳1,200–2,500)।
পেমেন্ট কীভাবে? বাকি দেন?
পেমেন্ট: ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার। এখন বাকিতে বিক্রি হয় না। বিকাশ/নগদ/ব্যাংকের নম্বর শুধু আমাদের অফিশিয়াল নম্বর থেকে জানানো হয়।
ফেরত দেওয়া যায়?
অব্যবহৃত জিনিস আসল প্যাকেটে 48 ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া যায়। মাপে কাটা প্রোফাইল/গ্লাস, টিন্ট করা রং, আর নামানোর পর সিমেন্ট-রড ফেরত হয় না। টাকা ফেরত 10 দিনের মধ্যে (ডিজিটাল কমার্স নির্দেশিকা 2021)।
দাম কি এমআরপিতে? মাল আসল তো?
ব্র্যান্ডের মাল এমআরপির বেশি দামে বিক্রি হয় না। ব্র্যান্ডের মাল শুধু কোম্পানির আউটলেট বা অনুমোদিত ডিলার থেকে কেনা, প্রতিটার দোকানের রসিদ রাখা হয়। যে দামের পাশে ‘আনুমানিক’ লেখা, অর্ডার কনফার্মের সময় চূড়ান্ত দাম জানাই।
মাল কোথা থেকে আসে?
টাউন হলের আশেপাশের অনুমোদিত ডিলার আর কোম্পানির আউটলেট থেকে অর্ডার ধরে কেনা, আর Profileo-র মাল আমাদের ডেস্ক থেকে। ব্র্যান্ডের মাল এমআরপির বেশি দামে নয়।
অর্ডার বদলাতে বা বাতিল করতে চাই
যে WhatsApp চ্যাটে অর্ডার পাঠিয়েছেন, সেখানেই রিপ্লাই দিন — রাইডার বের হওয়ার আগে বদলানো বা বাতিল করা যায়।
সামগ্রী স্টোর প্রো কী?
মিস্ত্রি, ঠিকাদার ও ডিজাইনারদের জন্য ফ্রি সদস্যপদ: এক্সপ্রেসে 2% পয়েন্ট; 1 পয়েন্ট = ৳1। শিডিউলের মাল এখন পার্টনার ডিলারের চালানে যায়, তাই এতে পয়েন্ট নেই। বিস্তারিত
লিস্টে না থাকলে?
WhatsApp-এ জিনিসের ছবি বা নাম পাঠান; পাওয়া গেলে দাম আর সময় জানিয়ে দেব।
ডেলিভারিতে দেরি হলে কী হবে?
দেরি হওয়ার মতো হলে কথা দেওয়া সময়ের আগেই আমরা নিজে থেকে আপনাকে ফোন করব এবং সত্যিকারের নতুন সময় জানাব। বাড়িয়ে বলা সময় বা মিথ্যা আশ্বাস দেব না।